বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমায় মোশাররফ-পার্নো মিত্র জুটিবদ্ধ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের সিনেমায় আবারও কাজ করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’তে দেখা যাবে তাকে। ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এতে পার্নোর বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

‘বিলডাকিনী’ সিনেমায় অভিনয়ের বিষয়ে পার্নো ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য, ‘এই ছবির প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করব, খুশি হই। উনার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’

সিনেমায় মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ। বিষয়টি নিয়ে পরিচালক তুহিন ও অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি।

এদিকে জানা যায়, এটি নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। রাজশাহী অঞ্চলের কাছে একটি গ্রামে হবে সিনেমার শুটিং। যা শুরু হবে ডিসেম্বরেই। আর আগামী বছর এপ্রিলে সিনেমাটি মুক্তি পেতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেন পার্নো মিত্র। এতে ছিলেন বলিউড তারকা ইরফান খানও। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন ছায়া অবলম্বনে এটি নির্মিত।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল