সাইফ চন্দনের ‘কয়লা’য় বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা সাইফ চন্দনের নতুন সিনেমা ‘কয়লা’য় অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে বুবলীর বিপরীতে কে থাকছেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।

নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘ছবির গল্প ও চরিত্র শুনে বুবলী পছন্দ করেছেন। আমরা চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি, তাকে নিয়ে দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব। আমার পরিকল্পনা রয়েছে, নতুন গেটআপে বুবলীকে তুলে ধরার।’

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এটি একেবারেই নতুন ধরনের চরিত্র। এটি নিয়ে আমি এক্সাইটেড।’

শিগগিরই নায়ক চূড়ান্ত করে ‘কয়লা’র শুটিং শুরু হবে বলে জানালো প্রযোজনা প্রতিষ্ঠান সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল।

সাইফ চন্দন এর আগে নির্মাণ করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’, ‘ওস্তাদ’ ও ‘টার্গেট’ সিনেমা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান