বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঠ্যবইয়ে ভুল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

news-image

চাঁদপুর প্রতিনিধি : সম্প্রতি পাঠ্যবইয়ে ভুল নিয়ে এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যিনি এ বিষয়ে মামলা করেছেন তিনি হয়তো একগুচ্ছ শব্দের কথা বলেছেন যেগুলো শুদ্ধ করা উচিত ছিল। তবে, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যে একেবারেই ভুল তা নয়।

শনিবার (৬ নভেম্বর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে অনেক চাপের মধ্যে আমাদের বইগুলো তৈরি করতে হয়। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যেন নতুন বইতে কোনো ভুলভ্রান্তি না থাকে। এরপরও যদি কোথাও বা কোনো জায়গায় অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে যায় তাহলে সেগুলো অবশ্যই সংশোধন করা হবে।

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের জন্য নতুন বই পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল