,

চাকরি না পেয়ে হতাশায় যুবকের আত্মহত্যা

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানাধীন মায়াকানন এলাকার একটি বাসা থেকে রাজীব চক্রবর্তী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে এ ঘটনা তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজীবের পরিবারের সদস্যরা জানিয়েছেন, চাকরি না পেয়ে হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজীব।

তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেন জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে সবুজবাগের মায়াকানন এলাকার ২৯ নম্বর বাসার একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আবির বলেন, ‘তার ভাই ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন- অনেকদিন ধরে রাজীব চাকরি খুঁজছিলেন। চাকরি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হতাশা থেকে নিজ কক্ষে গলায় ফাঁস নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’

রাজীবের ভাই রাজেশ চক্রবর্তী বলেন, ‘আমার ভাই পড়ালেখা শেষ করে দীর্ঘদিন ধরে টিউশনি করিয়ে সংসার চালাচ্ছেন। পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছিলেন। তার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। তবে চাকরি না পাওয়ায় হতাশ ছিলেন।’

তিনি বলেন, ‘শুক্রবার রাতে টিউশনি থেকে বাসায় ফিরে কথাবার্তা না বলেই নিজ কক্ষে চলে যান। কিছুক্ষণ পরে দরজার পাশে গিয়ে তাকে রাতের খাবারের জন্য ডাকাডাকি করলেও দরজা খুলছিলেন না। দরজার ফাঁকা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পাই। আমরা সবুজবাগ থানাকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড