,

ধর্মঘটের সমাধান না হলে বাধাগ্রস্ত হবে রপ্তানিখাত

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বাড়ানোয় রাজধানীসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হলেও পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, হয় তেলের দাম কমাতে হবে, অন্যথায় পরিবহনে ভাড়া সমন্বয় করতে হবে।

ধর্মঘট শুরুর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। পূর্বঘোষণা ছাড়াই দেওয়া ধর্মঘটে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা দিয়েও নির্দিষ্ট সময়ে পাওয়া যাচ্ছে না গাড়ি, পৌঁছানো যাচ্ছে না গন্তব্যে।

পরিবহন বন্ধ থাকায় করোনা মহামারি কাটিয়ে ঘুরে দাঁড়ানো দেশের রপ্তানিখাত রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে বড় সংকট দেখা দিতে পারে দেশের পোশাকশিল্পসহ রপ্তানিমুখি সব খাতে।

ডিজেল-কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এ নিয়ে গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলোর কেন্দ্রীয় পর্যায় থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শুক্রবার সকাল ছয়টা থেকে রাজধানীসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, ট্রাক, লরি, কার্গো এবং কাভার্ডভ্যান।

ট্রাক, কার্গোভ্যান ও কাভার্ডভ্যান বন্ধ থাকায় পণ্য ডেলিভারিতে তৈরি হচ্ছে বড় বাধা। এর নেতিবাচক প্রভাব পড়ছে পোশাক শিল্পে। সময় মতো পণ্য ডেলিভারি দিতে না পারলে ক্রেতারাও খুঁজবে বিকল্প পথ। এসব দিক বিবেচনায় অনতিবিলম্বে সরকারকে কাভার্ডভ্যান ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে বসে বিষয়টির দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পোশাক শিল্পের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি প্রাইম মুভার মালিক সমন্বয় পরিষদ নেতারা বলছেন, হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়লেও ভাড়া সমন্বয় করা হয়নি। ভাড়া বাড়ানো না হলে তারা রাস্তায় পরিবহন নামাবেন না।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের