,

সরকারি ৭ কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তিযুদ্ধ আজ

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।

শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, ধর্মঘট হলেও পরীক্ষা হবে। এর জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সাত কলেজসহ আরও সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল শুক্রবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ নভেম্বর ঢাবি অধিভুক্ত এই সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের