,

শনিবার থেকে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন

news-image

বিশেষ সংবাদদাতা : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। আগামীকাল শনিবার (৬ নভেম্বর) থেকে ১২ নভেম্বরের মধ্যে যে কোনো একদিন করে পর্যায়ক্রমে সারাদেশের ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৫০০ জনকে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার আগে সংশ্লিষ্ট এলাকায় প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে ১৮ বছরের বেশি বয়সী নিবন্ধনকৃত সবাইকে টিকা দেওয়া হবে। তবে টিকাদানের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের