,

আমি নারী, লড়াই করতে পারি: প্রিয়াঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। দেশটির স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া দল কংগ্রেস অনেকটাই ঝিমিয়ে। সর্বশেষ লোকসভা নির্বাচনে একশ’ আসনও পায়নি তারা। কংগ্রেসের এ অবস্থার পরিবর্তন ঘটাতে চান দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

নেহরু-গান্ধী পরিবারের প্রতিনিধি প্রিয়াঙ্কা মূলত কংগ্রেসের পুনর্জাগরণ চান। সেটা তিনি কিভাবে করবেন? এ ক্ষেত্রে নারী ভোটারদের দিকে বিশেষ চোখ রাখছেন তিনি।

সম্প্রতি একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখন কংগ্রেস পার্টির এক র‌্যালিতে তিনি স্লোগান তোলেন, ‘আমি নারী, আমি লড়াই করতে পারি।’ এ স্লোগান তোলার জন্য অন্যদেরও বলেন তিনি।

কংগ্রেস পার্টি মনে করে উত্থানের শুরুটা হবে উত্তর প্রদেশ থেকে। এটি ভারতের সবচেয়ে জনবহুল প্রদেশ। মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর লোকসভা আসনও উত্তরপ্রদেশে। এ কারণে প্রিয়াঙ্কার লক্ষ্য উত্তর প্রদেশ।

নতুন এ স্লোগানটিকে উত্তর প্রদেশের কোণে কোণে পৌঁছে দিতে চান প্রিয়াঙ্কা। আগামী বছরই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে নারী ভোটারদের কংগ্রেসের দিকে টেনে আনার দিকেই দৃষ্টি রাখছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের