বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়া করিনি, আলোচনা করে বিয়ে করেছি : রাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সারপ্রাইজ’ হিসেবে চলতি বছর ১৩ সেপ্টেম্বর বিয়ের খবর প্রকাশ্যে আনেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। এরই মধ্যেই তারা উঠেছেন রাজধানীর নতুন বাসায়। মাহির এই বিয়ে নিয়ে শোবিজ পাড়া থেকে শুরু করে নেটদুনিয়ায় হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

কথা রটে, রাকিব পূর্বের স্ত্রীকে না জানিয়েই মাহিকে বিয়ে করেছেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন রাকিব। সেসময় বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন তিনি। কথা বলেননি মাহিও। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাকিব। জানালেন, তারা পরকীয়া করেননি, আলোচনা করেই এই সম্পর্কে আবদ্ধ হয়েছেন।

পূর্বের সংসার অনেক চেষ্টা করে টিকিয়ে রাখতে পারেননি জানিয়ে রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি, আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি। আর সারা দিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি, সবকিছু সবাই দেখতে পায় না। এমনকি আমরা ইচ্ছা করেও সবকিছু প্রকাশ্যে আনিনা সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে।’

সন্তানদের প্রসঙ্গে টেনে রাকিব বলেন, ‘আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারো পোঁড়ে না! আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারবো আর না বেঁচে থাকলে আপনাদের দু’দিনের আফসোস ওদের কোনো উপকারে আসবেনা আমি জানি।’

মাহিকে বিয়ে করার প্রসঙ্গে তিনি বলেন, ‘বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি… দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না। আমরা কিন্তু পরকীয়া করিনি আলোচনা করে আবদ্ধ হয়েছি।’

উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। গত ১৩ সেপ্টেম্বরের শুরুতেই রাকিবকে বিয়ে করেন মাহি। আর রাতেই ‘সারপ্রাইজ’ হিসেবে ফেসবুকে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই চিত্রনায়িকা।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল