বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ১৭ জন পূর্ণবয়স্ক মানুষের সমান ওজনের কুমড়া!

news-image

অনলাইন ডেস্ক : প্রতিনিয়তই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাচ্ছে কোন না কোন মানুষ বা বস্তু। এবার এই রেকর্ডসে নাম উঠেছে এক বিরাট বড় কুমড়ার যার ওজন এক-দু’জন নয় বরং সাড়ে সতেরো জন পূর্ণবয়স্ক মানুষের ওজনের সমান।

ইতালির তাসক্যানির বাসিন্দা স্তেফানো কাতরুপি নামে এক কৃষকের জমিতে ফলেছে এই এক টনেরও বেশি ওজনের কুমড়াটি। তার ফলানো কুমড়াটির প্রকৃত ওজন ১ হাজার ২২৬ কেজি।

কী করে স্তেফানো করলেন এমন অসাধ্য সাধন, এমন প্রশ্ন ঘুরছে সবার মনে। স্তেফোনার কথায়, ‘এর কোনো গোপন মন্ত্র নেই। যখন কুমড়াটিকে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এমনিতে অত বড় কুমড়ার ওজন তো আগে থেকে আন্দাজ করা যায় না, যতক্ষণ না ওজন করে দেখা হচ্ছে। তবে কুমড়াটাকে স্পর্শ করেই আমি বুঝতে পেরেছিলাম নির্ঘাত বিশ্বরেকর্ড হতে চলেছে। আমি একেবারে নিশ্চিত ছিলাম।’

তবে স্তেফানো এই ধরনের কীর্তি আগেও গড়েছেন। ২০০৮ সাল থেকেই এই ধরনের অতিকায় ফল, সবজি ফলাতে শুরু করেন ওই কৃষক। গত সেপ্টেম্বরে ইতালির এক কুমড়ো উৎসবে সেটি প্রদর্শিত হয়। তখনই সেটি নজর কেড়েছিল সকলের। সেই সময়ই মনে করা হয়েছিল, বড় রেকর্ড গড়তে পারে এই অতিকায় কুমড়ো।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল