,

সারা রাত আটকে রেখে শিক্ষার্থীদের করোনা পরীক্ষা

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আটকে রেখেছে চীনের একটি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সংবাদমাধ্যম জিমু নিউজের বরাত দিয়ে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এক কর্মীর করোনা শনাক্ত হওয়ার পর স্কুলটির সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে অপেক্ষা করতে বলা হয়। অভিভাবকরা এ সময় উদ্বিগ্ন হয়ে বাইরে অপেক্ষা করছিলেন।

পরে স্থানীয় সময় মধ্যরাতে স্কুলের অধ্যক্ষ অভিভাবকদের জানান, কিছু শিশুকে কোয়ারেন্টিনে যেতে হবে। সারা রাত স্কুলেই কাটাতে হবে তাদের। পরদিন ফলাফল পেলে তাদের ছেড়ে দেওয়া হবে।

কতজন শিক্ষার্থীকে এ ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা স্পষ্ট নয়। তবে নিউ ট্যাং ডাইনেস্টি টেলিভিশন আউটলেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ জন শিক্ষার্থীকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। স্কুলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের