,

নতুন সিনেমায় মাহি, ডিসেম্বরে শুটিং

news-image

বিনোদন ডেস্ক : নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার নাম ‘অহংকারী বউ’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবিতে মাহির নায়ক থাকছেন ডি এ তায়েব। গতকাল রাতে ছবিটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘কিছু মানুষের কাছে কিছু মানুষের দায়বদ্ধতা থাকে। আমি তায়েব ভাইকে সেই রকমের মানুষ বলবো। ভালো কোনো কাজ কেউ করলে সে নিজ থেকে এসে অভিনন্দন জানায়। বিপদে মানুষের পাশে দাঁড়ায়। শিল্পের প্রয়োজনে জান প্রাণ দিয়ে কাজ করে। আমি তার সঙ্গে কাজ করতে পারবো তাই আমার ভালো লাগছে।

স্ক্রি্প্টের কাজ চলছে। আশা করি আজকে মধ্যে শেষ হয়ে যাবে। এর মধ্যে ছবিটির জন্য শিল্পী নিবার্চন কাজও চলছে। অভিনেত্রী মাহিসহ আরও অনেকেই কাজ করবেন। ছবি তৈরি করতে যে ভালো একটা টিম লাগে সেটা তৈরি করছি। আমি আশা করছি সরকারী স্বাস্থ্য বিধি মেনে আগামী মাসে শুটিং শুরু করবো।’

সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুটিং শুরু হবে ‘অহংকারী বউ’ সিনেমার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড