,

রিজভী ও এ্যানীসহ ৬৪ জনকে মামলা থেকে অব্যাহতির আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনকে নাশকতার একটি মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে চার্জশিটে ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। ২০১৮ সালে রাজধানীর মগবাজার এলাকায় নাশকতার অভিযোগে হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী এ চার্জশিট দাখিল করেন।

পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চার্জশিটটিতে সই করে বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

জিআরও মনির উদ্দিন বলেন, ৪৩ জনকে অভিযুক্ত করে এবং ৬৪ জনকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা।

মামলাটির অভিযোগে বলা হয়েছিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন শেষে বিএনপি। এরপর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মগবাজারের আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয়। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি বুঝতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন পুলিশ। তবে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি চার্জশিট জমা দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা