বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনা নিয়ে যা বললেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত জাহান এই মুহূর্তে রয়েছেন কাশ্মীরে। সেখানে তার সঙ্গে রয়েছেন যশ। তাদেরকে নিয়ে ট্রল যেন কোনোভাবেই থামছে না সোশ্যাল মিডিয়ায়। নিজের সোশ্যাল মিডিয়ায় এবার সেসবেরই জবাব দিলেন টলিউড সুন্দরী নুসরাত।

অভিনেত্রী-সাংসদ নুসরাত সোশ্যাল মিডিয়ায় ‘আই অ্যাম নট সরি…’ শিরোনামে একটি মোটিভেশনাল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে সমাজের সেই সমস্ত মানুষের দিকে আঙুল তোলা হয়েছে, যারা ভালোবাসা, হাতে হাত রাখা, কারও ওপর ভরসা করার মাহাত্ম্য ভুলতে বসেছেন। স্পষ্টই বোঝা যায়, যশের সঙ্গে সম্পর্ক নিয়ে তার প্রতি আঙুল তোলা মানুষগুলোকে যেন জবাব দিলেন তিনি।

বিতর্ক নিয়ে বরাবরই পাত্তা না দেওয়া নায়িকা নুসরাত। কখনও সংবাদমাধ্যমের সামনে নিজের সবটুকু উজার করে জবাব দেন, আবার কখনও সমালোচনা গায়েই মাখেন না! মাঝেমধ্যে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরোক্ষভাবে সমালোচনার জবাব দেওয়ার সুযোগও ছাড়েন না!

চলতি বছরের শুরু থেকে লাগাতার খবরে নুসরাত। মাতৃত্ব থেকে বিয়ে, একের পর এক তার নতুন খবর নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। গেল অগস্টে কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম দেন ছেলে ঈশানের; যার দু’ সপ্তাহের মধ্যেই ফেরেন কাজে। আপাতত সময় কাটাচ্ছেন যশের সঙ্গে কাশ্মীরে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল