বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআইডব্লিউটিসিতে নতুন চেয়ারম্যান, মুশফিকই থাকছেন ইফা ডিজি

news-image

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজী।

সোমবার (১ নভেম্বর) বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিয়োগসহ ১৩ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব সৈয়দ মো. তাজুল ইসলামকে ভূমি আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত সচিব মো. মুশফিকুর রহমানই ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) থাকছেন। গত ১১ অক্টোবর মুশফিকুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে বদলি করে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার সেই আদেশের মুশফিককে বদলির অংশটুকু বাতিল করে আরেকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. গোলাম ফারুক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব অসীম কুমার দে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য হয়েছেন।

কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুবুল ইসলামকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য সংযুক্ত করা হয়েছে।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারকে শিল্প মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নবিরুল ইসলামকে স্বাস্থ্য সেবা বিভাগ, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. নজরুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন খানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, অতিরিক্ত সচিব (রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার পদে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় সদ্য যোগদান করা) ফরিদ উদ্দিন আহমদকে জনপ্রশাসন মন্ত্রণালয়, আবাসন পরিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মমতাজ উদ্দিনকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. আমজাদ হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল