বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে গান বন্ধ না করায় গুলিতে নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে নানগারহর প্রদেশে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গান বন্ধ না করায় গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। দুই হামলাকারী নিজেদের তালেবানের সদস্য দাবি করলেও বিষয়টি অস্বীকার করেছে নতুন আফগান সরকার।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, হামলাকারী তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তারা তালেবান সদস্য নয় বলে উল্লেখ করেন তিনি।

এই মুখপাত্র বলেন, নানগারহর প্রদেশের একটি গ্রামে তিন ব্যক্তি তালেবানের পরিচয় দিয়ে প্রবেশ করেন এবং গান বন্ধ করার নির্দেশ দেন। এরপর গুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

আটক দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অপর হামলাকারীকেও ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, ঘটনাস্থল থেকে যাদের আটক করা হয়েছে, যারা ইসলামিক আমিরাতের পরিচয় দিয়েছে নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য, তাদেরকে শরিয়াহ আইন অনুযায়ী বিচারের জন্য হস্তান্তর করা হবে।

তালেবান সরকারের নানগারহর প্রদেশের মুখপাত্র কাজী মোল্লাহ আদেল হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, যখন গান বাজনা চলছিল ঠিক তখনই তালেবান যোদ্ধারা গুলি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক তরুণ একটি আলাদা রুমে গান বাজানোর সময় তালেবানের তিনজন প্রবেশ করেন এবং গুলি করা শুরু করেন। আহত দুজনের অবস্থাও গুরুতর বলে জানান তারা।

তালেবানের আগের শাসনকালেও দেশটিতে গান বাজনা নিষিদ্ধ ছিল। ১৯৯৬ থেকে ২০০১ সালে কড়াকড়ি নিয়ম জারির পর কেউ তা অমান্য করলে তাকে শরিয়াহ আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতো তালেবান সরকার।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল