,

ফেরি সংকটে দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

news-image

জেলা প্রতিনিধি : ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে দেশের দক্ষিণ-পশ্চিমঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় প্রায় সাত কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফলে দিনের পর দিন খোলা আকাশের নিচে থেকে খাবার, গোসল ও টয়লেটের সমস্যায় পড়ছেন ট্রাকচালক ও তার সহকারীরা। গাড়ির তেলসহ টাকা ও মোবাইল চুরির ঘটনাও ঘটছে।

এছাড়া সময়মতো মালামাল পরিবহন না করতে পেরে বেড়ে যাচ্ছে তাদের পরিবহন খরচ।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া প্রান্ত সড়কের প্রায় চার ও ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় তিন কিলোমিটারসহ প্রায় সাত কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়।

এদিকে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ। তবে অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে দিনের পর দিন পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে এ রুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে। অতিরিক্ত যানবাহন ও ফেরি স্বল্পতায় যানবাহনের সিরিয়াল দীর্ঘ হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের