বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিড-১৯ এর উৎপত্তি হয়তো কখনোই চিহ্নিত হবে না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, কোভিড-১৯ এর উৎপত্তি হয়তো তারা কখনোই চিহ্নিত করতে সামর্থ্য হবেন না। তবে তারা এই বলে শেষ করছেন যে, এটা কোনো জৈব-অস্ত্র হিসেবে সৃষ্টি করা হয়নি। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে।

ভাইরাসটির উৎপত্তি কোথায় থেকে, তা নিয়ে গবেষণার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের অফিস থেকে বলা হয়, দুটি অনুমাননির্ভর ধারণা রয়েছে। এর একটি হলো- প্রাণীদেহ থেকে এটি মানুষের শরীরে ছড়িয়েছে; দ্বিতীয়টি, ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে।

মার্কিন গোয়েন্দা অফিসের পক্ষ থেকে জানানো হয়, তবে কোনো ধারণার সত্যতা নিশ্চিত করতে তাদের হাতে যথেষ্ট তথ্য-প্রমান নেই। এ প্রতিবেদনের সমালোচনা করেছে চীন।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে ৯০ দিন পূর্ণ হয়। তখন একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তাতে করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত মার্কিন গোয়েন্দা নথিও প্রতিবেদন আকারে ছিল।

ওই প্রতিবেদনে দাবি করা হয়, করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে মার্কিন গোয়েন্দারা দ্বিধাবিভক্ত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে চারটি সংস্থা ভাইরাসটি যে প্রাণীদেহ থেকে মানবদেহে ছড়িয়েছে- এমন ধারনার ওপর ‘কম আত্মবিশ্বাস’ দেখিয়েছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, উহানের একটি সামুদ্রিক মাছের বাজার থেকে এ ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

এরইমধ্যে অনুমাননির্ভর বেশ কিছু ধারণা বের হয়ে আসতে থাকে। এগুলোর একটি হলো- চীন জৈব অস্ত্র তৈরি করেছিল এ ভাইরাস দিয়ে, যা অজ্ঞাতে ছড়িয়েছে।

এ ধরনের ধারণার তীব্র নিন্দা জানিয়েছে চীন। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভাইরাসের উৎপত্তি নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে।

প্রসঙ্গত, উপকূলীয় শহর উহান থেকে করোনা ভাইরাস ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত করোনা মহামারি রূপ নিয়ে বিশ্বের অর্ধ কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনো প্রাণহানির হুমকি দিয়ে চলেছে করোনা।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল