বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাবা-ভাইসহ গ্রেফতার আদিয়ান মার্টের সিইও জুবায়ের

news-image

জেলা প্রতিনিধি : দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়েরসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ র‌্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন- আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকী, তার বাবা আবু বক্কর সিদ্দিকী, ভাই রতন সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলাম।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামে অবস্থিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টে অভিযান চালানো হয়। প্রথমে আদিয়ান মার্টের প্রধান কার্যালয় ঘিরে রাখা হয়। পরে প্রতিষ্ঠানটির সিইও জুবায়েরকে খুলনা থেকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিকী, ভাই রতন সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে।

তিনি আরও জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের টাকা প্রতারণাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আমাদের কাছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

দেশে কিছু ই-কমার্সের প্রতারণা সামনে আসার পর যে কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হচ্ছিল তার মধ্যে ছিল আদিয়ান মার্ট।

সর্বশেষ বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা, বিকাশ পেমেন্টে নিষেধাজ্ঞা ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিরীক্ষক নিয়োগের খড়গের মধ্যে ছিল প্রতিষ্ঠানটি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল