বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেজুরের প্যাকেটে মাদক!

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গায় অভিনব পন্থায় পাচারের সময় বিপুল পরিমাণ মাদকসহ জিহাদ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে খেজুরের মধ্যে লুকিয়ে এসব মাদক পাচার করা হচ্ছিল।

গ্রেপ্তার জিহাদ চুয়াডাঙ্গা জেলার হাজরাহাটি মণ্ডলপাড়া গ্রামের ইকবাল মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চুয়াডাঙ্গা পৌরসভার রেলস্টেশন রোডে একটি চায়ের দোকানের সামনে থেকে জিহাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক ব্যাগে রাখা খেজুরের প্যাকেটের মাঝে বিশেষ কৌশলে রাখা হয়েছিল।

ওসি বলেন, জিহাদ মূলত টাইলস মিস্ত্রীর কাজ করেন। আর সুযোগ বুঝে মাদক বিক্রি করেন। কামরুল নামের এক মাদক কারবারির গ্রুপের হয়ে তিনি কাজ করেন। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল