নিজ ঘরে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত মরদেহ

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বেলকুচি পৌরসভার কামাড়পারা গ্রামের বৃজগোপাল ঘোষের বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে বৃজগোপাল ঘোষের বাড়ি থেকে তার ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার ঘোষ (২৮) ও গৌরাঙ্গের অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষের (১৯) মরদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পরিবারের বরাতে তিনি জানান, তমা রাণী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কেউ একজন হত্যা করে অপরজন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান