,

আফগানদের সহায়তায় ১৪ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মানবিক সংকটে থাকা আফগানদের সহায়তায় ১৪ কোটি ৪০ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্থনি ব্লিনকেন এ ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির।

সহযোগিতার এ অর্থ সরাসরি আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ কারণে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকার এ অর্থ পাচ্ছে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ অর্থ দেয়া হবে।

ব্লিনকেন বলেন, বরাদ্দকৃত এ অর্থ ১ কোটি ৮০ লাখ আফগানের সহযোগিতায় কাজে লাগানো হবে। এ আফগানরা চরম সংকটের মধ্যে দিন পার করছেন। প্রতিবেশি দেশগুলোতে শরণার্থী হিসেবে থাকা আফগানদেরও এ অর্থ থেকে সহায়তা দেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের