চিনি ছাড়া খেজুরের পুডিং

news-image

নিউজ ডেস্ক : পুডিংয়ে চিনির ব্যবহার অনেক বেশি থাকায় স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই পুডিং খেতে পারেন না। কিন্তু চিনি ছাড়াই যদি বানিয়ে নেয়া যায় সুস্বাদু পুডিং? স্বাস্থ্যসচেতন বন্ধুদের জন্য এর থেকে ভাল উপহার আর কী-ই বা হতে পারে! চিনির জায়গায় গুড় আর খেজুর দিয়ে সহজেই বানিয়ে ফেলুন খেজুরের পুডিং। আনন্দবাজার

উপকরণ

• মাখন: ১/৪ কাপ

• ডিম: ২টো

• খেজুর: ১/২ কাপ (বীজ আগে থেকে ছাড়িয়ে নিতে হবে)

• আটা: ৩/৪ কাপ

• আইসক্রিম: ১ স্কুপ

• গুড়ের গুঁড়ো: ১/২ কাপ

• ভ্যানিলা এসেন্স: ১ চামচ

• বেকিং সোডা: এক চিমটে

• ক্যারামেল সস: ৩ টেবিল চামচ
প্রণালী

• প্রথমে বীজ ছাড়ানো খেজুরকে জলে ভিজিয়ে রাখুন। তারপর একটু বেকিং সোডা জলে ঢেলে অল্প মিশিয়ে নিন। তারপর আরও আধ ঘণ্টা সেই জলে ভিজিয়ে রেখে দিন।

• একটি পাত্রে মাখন আর গুড় নিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘেঁটে নিন। যখন একটা মিশ্রণের মতো হয়ে যাবে, তখন একটা ডিম দিয়ে আবার ঘেঁটে নিন খানিক ক্ষণ। তারপর আবার আর একটি ডিম দিয়ে দিন। এ বার এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে ঘেঁটে নিন।

• এ বার এই মিশ্রণের মধ্যে ভিজানো খেজুর দিয়ে আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘেঁটে নিয়ে এর মধ্যে আটা দিয়ে দিন। তারপর ভাল মতো মেখে একটি গোলা বানিয়ে নিন।

• এ বার এই গোটা মিশ্রণটি দুটি অংশে ভাগ করে দু’টি আলাদা গোলাকার পাত্রে ঢেলে নিন। তারপর ওভেনের মধ্যে দিয়ে ২৫ মিনিটের জন্যে ১৮০ ডিগ্রিতে বেক করতে দিয়ে দিন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান