বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে প্রতিপক্ষকে ফাঁসাতেই মনিরকে হত্যা

news-image

বাগেরহাট প্রতি‌নি‌ধি : বাগেরহাটের মোল্লাহাটে চাঞ্চল্যকর মনির শেখ হত্যাকাণ্ডের মূল আসামীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানিয়েছেন, স্থানীয় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনে প্রতিপক্ষকে ফাঁসাতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান তিনি।

আটকরা হলেন- মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের ইখলাছ শেখ (৪৫), আঃ মান্নান মোল্লা (২১), ওহিদ ভূইয়া (৫০), মনির মোল্লা (৬৫), মোঃ আশিক শেখ (২০), মোঃ জাহিদ শেখ (৪৫), মোঃ জাহিদ শরীফ (৩২), ইকবাল মোল্লা (৩৭), মোঃ রেজোয়ান শেখ (২২), আল-আমিন (৪০)।

পুলিশ সুপার জানান, গত ১৯ সেপ্টেম্বর সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের উত্তর পাড়ার একটি ধানক্ষেত থেকে মনির শেখ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশের বিভিন্ন টিম তদন্ত শুরু করে। এরইমধ্যে গতকাল বুধবার মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে এ হত্যার সাথে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী, ওই এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি ও একটি বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী পক্ষকে ফাঁসাতে নিজেদের লোকেরাই মনির শেখকে হত্যা করে বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে।

এর আগে ২১ সেপ্টেম্বর নিহত মনির শেখের ভাই কবীর শেখ বাদী হয়ে মোল্লাহাট থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নিহত মনির শেখ মোল্লাহাট উপজেলার শাসন দক্ষিণ পাড়ার মৃত মজির শেখের ছেলে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল