করোনায় রামেকে পাঁচজনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) করোনা ও এর উপসর্গে নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে চারজন করোনা উপসর্গ নিয়ে আর পজিটিভ হয়ে মারা গেছেন একজন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১ জন, রাজশাহীর ৩ জন এবং পাবনার ১ জন ছিলেন।

এদিকে হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ২৮ তারিখ পর্যন্ত মারা গেছেন ৯৬ জন, তাদের মধ্যে পজিটিভ ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন। এনিয়ে ১০৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০জন।

হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০১.০২ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান