,

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোন নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর মধ্য দিয়েই আমরা একটি নতুন সরকার গঠন করব। আর যুবদলকে অনুরোধ করব, তারা যাতে স্বপ্ন দেখতে শুরু করে। তারা যেন, স্বপ্ন দেখে একটি আধুনিক রাষ্ট্র ও জাতি গঠনের।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা পরিস্কার করে বলেছি, আমরা এই সরকার পরিবর্তন চাই। যুবকরাই এই পরিবর্তন আনতে পারে। সেই পরিবর্তন আনতে হলে আজকে অবশ্যই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে।

আজকে বাংলাদেশে সংকটময় মুহুর্তে যুবদলকে সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যুবদলের শক্তিকে কাজে লাগিয়ে সারাদেশের মানুষকে সংগঠিত করে বর্তমান ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করতে হবে। যে সরকার বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে আটক করে রেখেছে এবং অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে- তাদেরকে পরাজিত করতে যুবদলকেই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

আজকের সংকট কাটিয়ে উঠতে চাইলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা