বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋতু পরিবর্তনে ত্বকের যত্ন

news-image

নিউজ ডেস্ক :চলছে আবহাওয়া পরিবর্তনের মৌসুম। দিনে যদিও গরম থাকে কিন্তু রাত বাড়লে কমছে সেই তাপমাত্রা। তবে ভোরের দিকের হাওয়াটা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। যদিও শীত আসতে কিছুটা দেরি আছে এখনো, তবে প্রস্তুতি তো আগে থেকেই নিতে হয়। কারণ প্রকৃতিতে কিংবা আমাদের ত্বকে শীতের চিহ্ন কিন্তু একটু একটু করেই পড়া শুরু করবে।

সানস্ক্রিন ব্যবহার করুন: রোদ না থাকলে সানস্ক্রিন ব্যবহার করার দরকার নাই এমন ভাবনা ভাবা যাবেনা। আপনার ত্বকের প্রয়োজন অনুযায়ী সঠিক এসপিএফ বেছে নিন। এতে আপনার ত্বক রোদ থেকে রক্ষা পাবে। যে সানস্ক্রিন ব্যবহার করছেন সেটি যেন অন্তত ১৫ এসপিএফ থাকে সেদিকে খেয়াল রাখবেন। আকাশ মেঘলা থাকলেও ত্বকের যত্নে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। চেষ্টা করবেন যাতে এটি ভিটামিন ই ও সি যুক্ত হয়।

এক্সফোলিয়েট করা: শীতকালে বাতাস শুষ্ক হতে শুরু করে দেয়। সেই শুষ্কতার প্রভাব পড়ে আমাদের ত্বকেও। এসময় পানি পানের দিকে মনোযোগ কম থাকে সবারই। ফলে ত্বক শুষ্ক হয়ে হারাতে থাকে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা। পাশাপাশি দেখা দেয় ত্বকে নানা ধরনের সমস্যা। সেজন্য এসময় ত্বক এক্সফোলিয়েট করতে হবে। এক্সফোলিয়েশন ত্বকের উপরের মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ত্বক হয় কোমল ও উজ্জল।

নিয়মিত পানি পান করুন: ত্বক ভালো রাখার জন্য যত্নের অংশ হিসেবে নিয়মিত পানি পান করতে হবে। প্রতিদিন অন্তত আট-দশ গ্লাস পানি পান করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বক হবে সুন্দর।

ময়েশ্চারাইজ ব্যবহার করুন: বিশেষ করে শীতের সময় ত্বকের ময়েশ্চারাইজার খুবই জরুরি। এটি ত্বকে আর্দ্রতা জোগানোর পাশাপাশি ত্বককে ভেতর থেকে রাখে সতেজ। রাতে ঘুমের আগে মুখ পরিষ্কার করে টোনার টোনার। এরপর তাতে ফেস সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বজায় থাকবে ত্বকের তারুণ্য।

মেকআপ ব্যবহারে পরিবর্তন: এসময় মেকআপ ব্যবহারেও আনতে হবে পরিবর্তন। যেহেতু এসময় বাতাস শুষ্ক হতে শুরু করে তাই মেকআপ যত কম ব্যবহার করা যায় ততই ভালো। প্রাইমার, ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল