বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার অভিযোগ, কর্ণফুলী মাল্টিপারপাসের এমডিসহ আটক ১০

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ায় অভিযোগে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। সোমবার বিকেলে রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) একটি দল তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে র্যা ব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

তিনি আরও জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র্যা ব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। গত ২২ অক্টোবর বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বর নান্নু মার্কেটের ‘এ’ ব্লকের ৮ নম্বর রোডে ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় কর্ণফুলী মাল্টিপারপাসের কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক।

এ সময় গ্রাহকরা অভিযোগ করে বলেন, ‘তারা প্রতিষ্ঠানটির ডিপিএস প্রোগ্রামে পাঁচ বছর ধরে টাকা জমা দিয়েছেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের টাকা তারা ফিরে পাচ্ছেন না। টাকা না দিয়ে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের লোকজন তাদের উল্টো হয়রানি করছেন।

এ বিষয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার মাহমুদ জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখন পর্যন্ত তারা একাধিক জিডি পেয়েছেন। জিডিতে উল্লেখ ছিল গ্রাহকদের টাকা প্রতিষ্ঠানটি দিচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা