বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

news-image

জেলা প্রতিনিধি : পদ্মা নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ থাকার ১৫ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারো পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া রোরো ফেরিঘাট থেকে পরিদর্শক দল ও ৩১টি হালকা যান নিয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।

ফের শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

বেলা ১১টার দিকে ১৪ ও ১৫ নম্বর পিলারের মধ্য দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে বাংলাবাজারের দিকে অগ্রসর হয় ফেরিটি। ফেরিতে থাকা যানবাহনের মধ্যে সাতটি ব্যক্তিগত গাড়ি ও ২৪টি মোটরসাইকেল আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফের শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

তিনি বলেন, পরীক্ষামূলক ফেরিতে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ, বাংলাদেশ সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত আছে। পরীক্ষামূলক ফেরিটি সফলভাবে চলাচল করতে পারলে নিয়ম মেনে ফেরি চলতে পারবে।

১১ অক্টোবর নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলা মানুষের পদ্মা পাড়ি দেওয়ার প্রধান এ নৌরুটটির ফেরি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা