আফগানিস্তানে খাদ্য সংকট : ক্ষুধার জন্য সন্তান বিক্রি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতপূর্ণ আফগানিস্তানে খাদ্য সংকট মারাত্মক রূপ নিয়েছে। আসছে শীতের আগে জরুরি ব্যবস্থা না নিলে লাখো আফগান দুর্ভিক্ষের শিকার হবে। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে উঠছে যে সন্তানের মুখে খাবার দিতে না পেরে নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে অনেকেই। খবর বিবিসি।

খবরে বলা হয়, খাবারের অভাবে ৫০০ মার্কিন ডলারে এক শিশু বিক্রি করে দেওয়ার খবর পাওয়া গেছে। এদিকে জাতিসংঘের বিশ^ খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, এখনই ব্যবস্থা না নেওয়া হলে ২২.৮ মিলিয়ন মানুষ মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়বে। এ ছাড়া ৩.২ মিলিয়ন শিশু যাদের বয়স পাঁচের নিচে, তারা দীর্ঘমেয়াদে অপুষ্টির শিকার হবে। সংস্থাটির পরিচালক ডেভিড বেসিলি বলেন, বিশে^ এখন সবচেয়ে মানবিক বিপর্যয় চলছে আফগানিস্তানে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠবে। আমরা এখন দুর্ভিক্ষের ক্ষণ গণনা করছি মাত্র।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে দুর্ভিক্ষ চরম মাত্রা ধারণ করেছে। বিশেষ পশ্চিমারা সহায়তা ফিরিয়ে নেওয়ায় ত্রাণ কার্যক্রমও অপ্রতুল হয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান