,

রামেক দীর্ঘদিন পর করোনায় মৃত্যু শূন্য

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। রোববার থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে করোনায় কেউ মারা না যাওয়ার বিষয়টি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহী কিংবা খুলনা বিভাগের কেউই আজ মারা যাননি, এটি অত্যন্ত আশার খবর। গেল ২৪ ঘণ্টায় করোনা কিংবা করোনার উপসর্গ নিয়েও কোন রোগীর মৃত্যু হয়নি।

হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত মারা গেছেন ৮৫ জন, তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। এ নিয়ে ১৫২বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫৪ জন।

হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০০.৫৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান