,

শীতের আগমনী বার্তায় ঋতুর রং বদল

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এ বছরের মতো বিদায় নিলো বর্ষা। তাপমাত্রাও কমে গেছে। পায়ের কাছে কাঁথা নিয়ে ঘুমাতে যাচ্ছেন নগরবাসী। সন্ধ্যারাতে প্রয়োজন না হলেও শেষ রাতে পায়ের কাছের কাঁথা উঠে যাচ্ছে গায়ে। ঘুমের আড়ষ্টতা নিয়েই বন্ধ করে দিতে হচ্ছে ফ্যান।

গ্রামগঞ্জে শীতের সঙ্গে সঙ্গে সকালে ঘাসের ডগায় শিশির জমছে। কোথাও কোথাও হালকা কুয়াশার সঙ্গে যেন উঁকি মারছে শীত। প্রকৃতিতে এখন এমনই ঋতুবদলের আয়োজন। দোকানিরা শীতের পোশাক উঠাতে শুরু করেছেন। নগরের পথের ধারে দেখা মিলছে শীতের পিঠা-পুলির দোকানের।

আবহাওয়াবিদরা বলছেন, উত্তর দিকে হিমালয় অঞ্চল থেকে শীত নামানো হাওয়া ইতিমধ্যে আসতে শুরু করেছে। চলতি মাসের শেষ কিংবা নভেম্বরের শুরুতে শীত পড়তে শুরু করবে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, কাল-পরশু চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে।

শীতের আগমনী বার্তায় ঋতুর রং বদল

বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে জানিয়ে তিনি বলেন, এখন ধীরে ধীরে উত্তর দিক থেকে শীতের হাওয়া আসতে শুরু করবে। ইতিমধ্যে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের হাওয়া চলে এসেছে, হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে।

‘এখন শেষ রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। আপাতত আর বৃষ্টির না হলেও ক্রমান্বয়ে তাপমাত্রা কমতেই থাকবে।’

মনোয়ার হোসেন বলেন, অক্টোবর মাসের শেষ থেকেই মোটামুটি ঠান্ডা পড়তে শুরু করবে। এখন যে দিন-রাতের তাপমাত্রা এটা স্বাভাবিক। আগামী দিনগুলোতে বৃষ্টি বাড়ার আপাতত কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (২৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে পটুয়াখালী এবং কক্সবাজারে সামান্য বৃষ্টি হয়েছে।

শীতের আগমনী বার্তায় ঋতুর রং বদল

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৯ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের