,

করোনায় আজও ৯ জনের মৃত্যু

news-image

বিশেষ সংবাদদাতা : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮ জন ও বেসরকারি হাসপাতালে ১ জন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে।

এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৪৯৯টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হলো।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১.৪৯ শতাংশ।

দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৩৪ শতাংশ।

রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকালও (২৩ অক্টোবর) করোনায় ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল ১ দশমিক ৮৫ শতাংশ হারে মোট শনাক্ত ছিল ২৭৮ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৮৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।

এছাড়া মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রামের ২ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৫ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯ জনের মধ্যে দশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং ৯০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা