,

চতুর্থ বলেই উইকেট নাসুমের

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দুই সিরিজে দুর্দান্ত ফর্মেই ছিলেন। তবে নাসুম আহমেদকে বিশ্বকাপের প্রথমপর্বে একটি ম্যাচও খেলায়নি বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট।

অবশেষে একাদশে ফিরলেন বাঁহাতি স্পিনার। আর সুযোগ পেয়ে দলকে সাফল্য এনে দিলে দেরি করলেন না।

শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই নাসুমকে দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে চার বলের মধ্যে সাফল্য এনে দেন নাসুম। দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প ভাঙেন কুশল পেরেরার। ক্রস খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন লঙ্কান ওপেনার (১)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। পাথুম নিশাঙ্কা ৩ আর চারিথ আসালাঙ্কা ৬ রানে অপরাজিত আছেন।

এর আগে নাইম শেখ আর মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?