ইকবাল হোসেনসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ম অবমাননা মামলায় ইকবাল হোসেনসহ ৪ জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান মিতা এ আদেশ দেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি তিনজন হলেন, ইকরাম, ফয়সাল ও হাফিজ।

গত ২০ অক্টোবর পুলিশ জানায়, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে গদা কাঁধে নিয়ে হেঁটে যাওয়া যুবকের নাম ইকবাল হোসেন। কুমিল্লার পুলিশ সুপার ফারুক জানান, ভিডিও ফুটেজ দেখে ‍যিনি কোরআন শরীফ রেখেছিলেন তাকে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গত ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিনে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা জানিয়ে ৯৯৯ কল করেন স্থানীয় ইকরাম হোসেন। ফোন পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সাদা পোশাকে সিএনজিচালিত অটোরিকশায় ঘটনাস্থলে উপস্থিত হন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজীম। ওই ঘটনায় সরাসরি লাইভ করেন স্থানীয় ফয়েজ আহমেদ। তিনি প্রবাসে ছিলেন এখন মোবাইল ফোন ব্যবসায়ী। ওই সময় ওসি ফোনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনা সম্পর্কে জানাতে থাকলে ফয়েজ ওসির পরিচয় লাইভে দেন এবং কোরআন শরীফ অবমাননার কথা বলে প্রতিবাদ জানানোর কথা বলেন। এই ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার হয়। গতকাল রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান