বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল-কলেজে সরাসরি ক্লাস এখনই বাড়ছে না : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাবর্ষ শেষের পথে থাকায় এখন আর মহামারির মধ্যে সরাসরি ক্লাসের দিন বা সংখ্যা আর বাড়ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।’

আজ শনিবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় নবনির্মিত পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। করোনাভাইরাস মহামারিকালে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলেছে। তবে অধিকাংশ শ্রেণিতে সপ্তাহে এক দিন ক্লাস চলছে।

দীপু মনি বলেন, ‘এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে।’

তিনি বলেন, ‘তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।’

‘তাই আগামী জানুয়ারিতে আমরা চিন্তা করছি, যদি করোনা পরিস্থিতি এমন থাকে, তাহলেই আমরা চিন্তা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য’, যোগ করেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎএর ডিজিএম দেব কুমার মালু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহাজ্জল হোসেন পাটওয়ারী, মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল