,

বক্তব্যের সময় গল্প, বিরক্ত হয়ে মঞ্চ ছাড়লেন মন্ত্রী

news-image

জেলা প্রতিনিধি : বক্তব্য দেওয়ার সময় মঞ্চে উপস্থিত অন্য অতিথিরা নিজেদের মধ্যে গল্প করায় বিরক্ত হয়ে বক্তব্য শেষ না করেই মঞ্চ ছেড়ে নেমে গেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম। মঞ্চ ছেড়ে নেমে যাওয়ার সময় মন্ত্রীকে থামতে অনুরোধ করেন পৌর মেয়র। তবে অনুরোধ না রেখেই চলে যান মন্ত্রী।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর পৌরসভার মেয়র আফিকা আক্তার জাহান বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক হাফিজুর রহমান, পুলিশ সুপার মোখলেছুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

এলজিআরডি মন্ত্রী তার বক্তব্যে বলছিলেন, আমরা দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসে উন্নত রাষ্ট্রের কাতারে যাচ্ছি। একশ্রেণির মানুষ এ উন্নয়নকে ভালো চোখে দেখছেন না। এসময় নিজেদের মধ্যে কথা বলছিলেন অন্য অতিথিরা। পরে বিরক্ত হয়ে মঞ্চ ছেড়ে নেমে যান মন্ত্রী।

এ বিষয়ে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, মঞ্চে বিশৃঙ্খলা দেখে হয়তো মন্ত্রী ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন। এ নিয়ে তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের