,

জামিন পেলে আরিয়ানকে দু’মাস বাড়িতে আটকে রাখবেন শাহরুখ-গৌরী

news-image

বিনোদন ডেস্ক : ছেলে বাড়ি ফিরলে মা-বাবা তাঁকে দু’মাসের জন্য বাড়িতে আটকে রাখবেন। হ্যাঁ, এমনই সিদ্ধান্ত নিলেন ‘বাজিগর’ এবং তাঁর স্ত্রী গৌরী খান। জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরলে বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন আরিয়ান। আর সে কথা জানা গেল মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের সূত্রে।

সংবাদমাধ্যমের দাবি, শাহরুখ-গৌরীর এক বন্ধু জানিয়েছেন, তারকা দম্পতি তাঁদের ছেলের জামিনের জন্য দিন-রাত এক করে দিচ্ছেন। একইসঙ্গে স্থির করেছেন, ছেলে বাড়ি ফিরলে টানা কয়েক মাস তাকে গৃহবন্দি করে রাখবেন। কোনও রকম পার্টি বা আড্ডা মারায় নাকি নিষেধাজ্ঞা জারি হবে। যাঁদের সঙ্গে মেলামেশা করলে বিপদ আসতে পারে, তাঁদের থেকে ছেলেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এমনই জানালেন পরিবারের ঘনিষ্ঠ সূত্র।

১৭ দিন হল আর্থার রোড জেলে দিন কাটাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে তাঁকে আটক করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিকরা। সেই থেকে চিন্তায় ডুবে রয়েছেন শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী খান। ছেলের জন্য মা মানত পর্যন্ত করেছেন। ‘মন্নত’-এর রান্নাঘরে ইতিমধ্যেই নির্দেশ গিয়েছে যে, আরিয়ান ছাড়া না পাওয়া পর্যন্ত কোনও রকম মিষ্টিজাতীয় খাবার রান্না হবে না বাড়িতে। এ তথ্যও বেরিয়ে এসেছে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের