,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাকের চাপায় অটোরিকশা’র দুই যাত্রী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাএী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দূর্ঘটনায় নিহতরা হলেন,শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ (৩৫) ও নবীনগরের শিবপুর গ্রামের ওমর ফারুকের ১৩ মাস বয়সী শিশু মেয়ে হাবিবা। এসময় দুর্ঘটনায় অটোরিকশার আরো ৪যাএী আহত হয়েছেন। আহতরা হলেন, স্মৃতি বেগম (৩০), তামিমা (১৩), ওয়াফি (৫), রোকসানা আক্তার (৩৮)।

দূর্ঘটনায় আহত যাএী ও স্হানীয়রা জানান, মহাসড়কে সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক আসা একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্হানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শিশু বাচ্চাসহ দুইজনকে মৃত ঘোষণা করে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল আলম বলেন, সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিকশার নিহত দুইজনের মরদেহ জেলা সদরের মর্গে আছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের