,

সালিশ করে বাল্যবিয়ে: চেয়ারম্যান-কাজিসহ ৯ জন হাজতে

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাল্যবিবাহ দেয়ার সাথে জড়িত থাকার অপরাধে এক ইউপি চেয়ারম্যান, কাজি ও স্থানীয় সাংবাদিকসহ ৯ জনকে হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে জামিন নিতে আদালতে গেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, নিকাহ কাজি আব্দুল কাদের ও স্থানীয় সাংবাদিক আবুল কালামসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একজন আসামি পলাতক থাকায় আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সালিশের মাধ্যমে বালিয়াডাঙ্গি উপজেলা চাড়োল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের খাদেমুলের মেয়ের সাথে একই গ্রামের মিজানুরের (২৬) বিয়ে হয়। একটি নাবালিকা মেয়ের সাথে জোরপূর্বক তাকে বিয়ে দেয়া হয়েছে মর্মে ঠাকুরগাঁও কোর্টে ১০ জনকে আসামি করে একটি মামলা করে মিজানুর।

মিজানুর জানান, অন্যায়ভাবে একটি বিচার সালিশের নামে আমাকে বিয়েটি দেয়া হয়েছে। যেই মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছে সেও নাবালিকা ছিলো। তাই এই বিষয়ে আমি সঠিক বিচার দাবি করছি।

এদিকে বিষয়টিকে রহস্যজনক বলে এর সঠিক তদন্ত দাবি করছে আসামির স্বজনরা। তাদের দাবি, যেই মেয়েটিকে নাবালিকা বলা হচ্ছে, এই বিয়েটি তার দ্বিতীয় বিয়ে। আগেই তার একটি বিয়ে হয়েছিলো, কিভাব তাহলে সে নাবালিকা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য