বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৌসিফ-ফারিণের নাটকে গাইলেন সুধা

news-image

বিনোদন প্রতিবেদক : কণ্ঠশিল্পী সুধা প্রথমবার ‘তৃপ্তি তোমার জন্য’ নামে নাটকের জন্য গান গাইলেন। অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণকে তার গাওয়া গানে ঠোঁট মেলাতে দেখা যাবে। এর আগে একাধিকবার গাইতে দেখা গেছে তাকে, তবে নাটকে এই প্রথমবার। ‘মন বোকা শোকা’ এমন শিরোনামের কথার গানটি লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম।

এ বিষয়ে সংগীতশিল্পী সুধা বলেন, ‘অনেক দিন হয়েছে গানের সঙ্গে আছি। তবে প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলাম। খুব ভালো লেগেছে। আমাকে নাটকে গান গাইতে অনুপ্রাণিত করার জন্য নাটকের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তবে আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

‘মন বোকা শোকা’ গানটির গীতিকার ও সংগীত পরিচালক রবিন ইসলাম বলেন, গানটির কথা-মিউজিক তরুণ সমাজ বেশ উপভোগ করবে বলে বিশ্বাস আমার। এই প্রথম নাটকের জন্য আমার লেখা গানে কণ্ঠে দিয়েছে সুধা। আশা করি নতুন এই গানটি সবার ভালো লাগবে।

সাইফুল ইসলাম সজীবের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলমগীর রুমান। নাটকটির প্রযোজক হিসেবে আছেন মো. হাবিবুর রহমান।

নির্মাতা জানান, নাটকটি প্রচারিত হবে ২১ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টায় বাংলাভিশনে এবং হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল