সিরিয়ায় বোমা হামলায় ১৩ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। মানুষজন কর্মস্থল ও স্কুল-কলেজে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়।

খবরে বলা হয়েছে, বাসটি দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর ওপর যেতেই দুটি বোমা বিস্ফোরিত হয়। সেখানে আরও একটি বোমা ছিল, সেটি নিষ্ক্রিয় করেছেন সেনা প্রকৌশলীরা।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত।

২০১৭ সালের মার্চের পর থেকে দামেস্কে এটিই আইএসের সবচেয়ে প্রাণঘাতী হামলা। চার বছর আগে সেখানে জাস্টিস প্যালেসে জঙ্গি হামলায় অন্তত ৩০ জন নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান