,

ফেসবুক ১০ হাজার দক্ষ কর্মী নেবে

news-image

নিউজ ডেস্ক : ইউরোপের দেশগুলো থেকে ১০ হাজার কর্মী নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কর্তৃপক্ষ। তারা ‘মেটাভার্সে’র উন্নয়নে এ কর্মীদের কাজে লাগাবে। সোমবার ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিবিসির এ খবর জানিয়েছে।

মেটাভার্স হলো ভার্চ্যুয়াল জগৎ, যেখানে লোকজন খেলা, কাজ ও যোগাযোগের সুযোগ পাবেন। এ সুবিধা নিতে লোকজন ভিআর হেডসেট ব্যবহার করবেন। এ ধারণাটি এসেছে ফেসবুকের প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গেও মাথা থেকেই।

মেটাভার্স প্রযুক্তিতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করা সম্ভব হবে। এ প্রযুক্তি এতোটাই নিখুঁত হবে যে, ব্যবহারকারীদের মনেই হবে না তারা ঘটনাস্থলে সশরীর উপস্থিত নেই।

এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, ‘মেটাভার্স নতুন গঠনমূলক, সামাজিক ও অর্থনৈতিক সুযোগ তৈরির সম্ভাবনার দ্বার খুলে দেবে। আর ইউরোপীয়রা এটার একেবারে শুরু থেকেই কাজের সুযোগ পাবেন।’

‘উচ্চ দক্ষতার প্রকৌশলীদের জন্য’ আগামী পাঁচ বছরের মধ্যে এ চাকরিতে প্রবেশের সুযোগ থাকবে। ফেসবুক বলছে, কেবল তারা এক রাতেই এ মেটাভার্স তৈরি করতে পারবেন না। এর জন্য অন্য কোম্পানীগুলোরও সহযোগিতার প্রয়োজন।

এই ‘মেটাভার্স’ দায়িত্বের সঙ্গে তৈরির জন্য অলাভজনক গোষ্ঠিগুলোতে সম্প্রতি ৫ কোটি ডলার তহবিল বিনিয়োগ করেছে ফেসবুক। তবে তারা মনে করে, একটি সত্যিকার মেটাভার্সের ধারণা বাস্তাবায়নে ১০ থেকে ১৫ বছর লেগে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি