বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারের ক্যান্টিনে যা খাচ্ছেন আরিয়ান

news-image

বিনোদন ডেস্ক : মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারের খাবার মুখে তুলছেন না তিনি। খাচ্ছেন কারাগারের ক্যান্টিনের খাবার।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটটিন জানিয়েছে, ছেলের জন্য কারাগারে সাড়ে চার হাজার রুপি মানি অর্ডার করেছেন বাবা বলিউড বাদশাহ শাহরুখ খান। সেই অর্থ দিয়ে পাউরুটি, ভেল, পানইয়াচি বাটলি, বড়াপাউ, ভাজি পাউ, নামকিন, সামোচা, চিকেন থালি, এগ থালি, মিনারেল ওয়াটার ও জুস কিনে খাচ্ছেন আরিয়ান।

গত ২ অক্টোবর রাতে বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। পরে তাদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে এখন তার পরিচয় কয়েদি নম্বর ৯৫৬।

জানা যায়, গতকাল শুক্রবার মা-বাবার সঙ্গে দশ মিনিট ভিডিও কলে কথা বলেছেন আরিয়ান। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী করোনার সময় বন্দীরা সপ্তাহে দুইবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। সেই হিসেবেই সুযোগটি পেয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল