,

আমিই ফুল-টাইম সভাপতি, বৈঠকে কড়া বার্তা সোনিয়া গান্ধীর

news-image

অনলাইন ডেস্ক : পার্টির বিক্ষুব্ধদের কড়া বার্তা দিলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, আমিই ফুল-টাইম সভাপতি। কংগ্রেসকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য আত্ম-নিয়ন্ত্রণ, শৃঙ্খলা, ঐক্য এবং দলের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আজ শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ মন্তব্য করেন তিনি। সোনিয়া গান্ধী দলের ভেতরের সমালোচক- বিশেষ করে জি২৩ নেতাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ ওয়ার্কিং কমিটির বৈঠকে দেওয়া ওই বক্তৃতায় সোনিয়া গান্ধী আরও বলেন, ‘আমি সবসময় খোলামেলা কথা বলার প্রশংসা করেছি। গণমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার দরকার নেই। বাইরে নয়, দলের অন্দরে কথা হোক।’
তিনি বলেন, ‘দল আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কিন্তু নিঃসন্দেহে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমরা শৃঙ্খলাবদ্ধ হই এবং যদি আমরা এককভাবে দলের স্বার্থের দিকে মনোনিবেশ করি, তাহলে আমি নিশ্চিত যে আমরা ভালো করব।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের