,

দালালসহ চার রোহিঙ্গা আটক

news-image

নোয়াখালী প্রতিনিধি : ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় দালালসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভাসানচরের পার্শ্ববর্তী জঙ্গল থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— ভাসানচর আশ্রয়ণের ৭৫ নম্বর ক্লাস্টারের আবু সিদ্দিক (১৯), রেহানা বেগম (১৯) ও আয়েশা খাতুন (৫৫)। আটক দালাল ৮ নম্বর ক্লাস্টারের মো. রফিক (২৮)।

পুলিশ সুপার জানান, দালালের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের ৭৫ নম্বর ক্লাস্টার থেকে কয়েকজন রোহিঙ্গা কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানকালে ভাসানচরের ৭৫ নম্বর ক্লাস্টারের পাশের একটি জঙ্গল থেকে এক দালালসহ ৩ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড ও এপিবিএন সিভিল টিমের সদস্যরা।

আটক দালাল ও রোহিঙ্গাদের সিআইসি অফিসের মাধ্যমে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান জেলা পুলিশ সুপার।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম