,

বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারাদেশে চলছে বিজয়া দশমীর উৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শুক্রবার (১৫ অক্টোবর) শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।

এদিন বিকেল ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হবে। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবারও বিজয়া দশমীতে শোভযাত্রা হচ্ছে না। করোনা থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব মঙ্গল গ্রহণ ও অশুভকে বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হবে।

এর আগে সকালে দশমী পূজার মাধ্যমে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। সকাল ১০টা ২০ মিনিটে দেওয়া হয় দেবী বিসর্জন।

জানা গেছে, চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ১১ অক্টোবর থেকে সারাদেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনার মধ্যদিয়ে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত জানান, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিমা বিসর্জনের জন্য কোনো প্রতিমা মণ্ডপ থেকে বের করা যাবে না। এরপর প্রতিমা বের করতে ঢাকা মহানগরসহ সারাদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের