,

মা হলেন শখ

news-image

বিনোদন প্রতিবেদক : কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। গত ২৩ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে নবজাতক ভূমিষ্ঠ হয়েছে। তবে প্রায় ২০ দিন পর সুখবরটি দিলেন শখের স্বামী আতিকুর রহমান জন। মেয়ের নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ।

জন জানান, জন্মর পর থেকেই মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। তাদের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি।

এদিকে, গেল সেপ্টেম্বর মাসেই হয় শখের ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। তখনই জানা যায় তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ায় ব্যাপক পরিবর্তন তখন দেখা যায় শখের শরীরে। পরিবর্তন হয় চেহারারও। অনেকেই পূর্বের ও বর্তমানের ছবি নিয়ে তুলনা করে বুঝতে চাইছিলেন আসলে এটি শখ কিনা!

উল্লেখ্য, ২০১১ সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রেম হয় শখের। চার বছর প্রেমের পরে ২০১৫ সালের গোপনে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। এরপর থেকেই মিডিয়া থেকে দূরে সরে ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছেন এই অভিনেত্রী। শখের বর্তমান স্বামীর নাম আতিকুর রহমান জন পেশায় একজন ব্যবসায়ী। তারা গাজীপুর ও উত্তরার বাসায় থাকেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড