,

রাজশাহী মেডিকেলে আরও দুইজনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের একজনের বাড়ি রাজশাহীতে অন্যজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮১ জন। তাদের মধ্যে রাজশাহীর ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নাটোরের চারজন, নওগাঁর ছয়জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার চারজন, চুয়াডাঙ্গার একজন এবং বগুড়ার একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন। এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে চারজনের।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৪২ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে তিনজনের নমুনায়। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৩ দশমিক ৫৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান