,

মোস্তফা পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

news-image

অনলাইন ডেস্ক :মোস্তফা পুরস্কার ২০২১ পেয়েছেন পাঁচ মুসলিম বিজ্ঞানী। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

ইসলামি বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের জন্য এ পুরস্কার চালু করা হয় ২০১৫ সালে।

ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

মোস্তফা পুরস্কার পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী হচ্ছেন— প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হাসান। তার কাজ ‘ওয়েল ফার্মিয়ন সেমিমেটাল’-এর জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

চার ক্যাটাগরিতে দেওয়া হয় মোস্তফা পুরস্কার। এগুলো হলো— তথ্য এবং যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি; জীবন এবং চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি; ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনোলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র।

বিজয়ীরা ১০ লাখ মার্কিন ডলার করে পাবেন। তাদের ২১ অক্টোবর পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

পুরস্কার পাওয়া বাকি চারজন হলেন— হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরান ওয়াফা, লেবাননের মুহাম্মদ এইচ সায়েগ, মোহাম্মদ ইকবাল চৌধুরী ও ইয়াহইয়া তায়ালাতি।

মোস্তফা পুরস্কার শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আঞ্চলিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে চায়। ২০১৫ সালে এ পুরস্কার চালু হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের